Essays (7) My Poems (13) Others (1) Personal (2) Story (1)

Feb 14, 2010

ছাঁই

যখন যেখানে সুবিধা সেখানে তেমন ভাবেই থাক দেখি |
তাইতো বুঝিনা রূপ তা তোমার আসল নাকি তা নেহাত মেকি ||
থাকো শুধু তাই বিবেকের পিছে পাছে ধরা পর তার কাছে |
জানো তুমি ভালো কোথা কার কাছে কিবা রূপ ধরবার আছে ||
তুমি সেই ছায়া চিনেছি তোমাকে সৌর ময়ুখে পিছন পাহাড়ে |
আলোর পিছনে ছিলে তুমি পড়ে পাহাড়ের রূপে এক ধারে ||
চলেছিল এক ছোট পিপীলিকা দেখেছি তোমাকে তার পাশে |
ধরেছিলে তার ক্ষুদ্র সে রূপ বাঁধা পড়ে নিজ স্বার্থ পাশে ||
দেখেছি তোমাকে শ্রমিকের পাশে শ্রমিক-দরদী বড় অতি |
পরে ধরাচুড়া শ্রমিকের মতো তুমি সেই ছায়া চতুর-মতি ||
মালিকের কাছে মো-সাহেব হয়ে রয়েছে তো ভারী ফূর্তি তে |
কোট-টাই পরে বুটের উপরে আছ পড়ে তার মূর্তি তে ||
এমন করে বা কত দিন তুমি চালাবে হে ছায়া বহুরূপী |
কত দিন ভ্রমে রাখবে মানবে বলো হে এ কানে চুপি চুপি ||
যত যাই কর নিজেকে তুমি তো নাড়বে লুকোতে বেশি ক্ষণ |
মধ্য দিনের আলোক-দাপটে মুছে যাবে কালি মাখা এ কোণ||

-বিল্বতোষ মুখোপাধ্যায়
'পক্ষপুট' ; বর্ধমান -৭১৩১০১
দিনাঙ্ক-২২.৪.২০০৪
[আমার লেখা এই কবিতা টি 'কবিতা উত্সব ২০০০৯',বর্ধমান এ আমি পাঠ করেছিলাম এবং এটি 'শুওপোকা থেকে প্রজাপতি ' নামক কবিতা সংকলন গ্রন্থের সপ্তম খন্ডে প্রকাশিত হয়েছে মুদ্রিত আকারে |ওই গ্রন্থে কয়েক টি স্থানে মুদ্রণ প্রমাদ ছিল |]

No comments:

Post a Comment