Essays (7) My Poems (13) Others (1) Personal (2) Story (1)

May 15, 2009

:ছন্দে ছন্দ:

ছন্দে ছন্দে সব কিছু বাঁধা
ছন্দে জগত্‍ গড়া
ছন্দে ছন্দে বাজছে হৃদয়
ছন্দে ঘুরছে ধরা।
ছন্দ দিয়েছে সন্ধ্যা বাতাস
জোলো ঘাসেদের ডগে
ছন্দেপাখিরা কাকলি ছড়ায়
দিবসের অনুরাগে।
ছন্দে চলেছে সাইন-বক্র,
কস্-বক্রেরা সব
ছন্দে করছে ঘড়ির কাঁটারা
সময়ের অনুভব।
ব্রহ্মাণ্ডের শুরু থেকে শেষে
ছন্দ র'য়েছে শুধু
ছন্দ হারালে সকল-ই হারাবে
ফুলে থাকবেনা মধু।
-বিল্বতোষ মুখোপাধ্যায়
'পক্ষপুট';বর্ধমান-713101
দিনাঙ্ক-8.7.2007[6:19pm]
[*আমার লেখা এই কবিতাটি প্রথম প্রকাশিত হয় 'কবিতা উত্‍সব উদযাপন কমিটি ভিক্টোরিয়া মেমোরিয়াল হল' কর্তৃক প্রকাশিত "শুঁয়োপোকা থেকে প্রজাপতি" নামক কবিতা সংকলন গ্রন্থের ষষ্ঠ(6th) খণ্ডে।
*এই কবিতাটি আমি 'কবিতা উত্‍সব(২০০৮)বর্ধমান'-এ 'জীবনানন্দ মঞ্চে' ৩রা ফেব্রুয়ারি,২০০৮ এ পাঠ করেছিলাম]

2 comments: